আড়াইহাজারে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

বিয়ের সকল আয়োজন সম্পন্ন। এরই মাঝে খবর আসে প্রশাসনের লোক আসছে। শুনে বর আসার আগেই বিয়ে বন্ধ করে পালিয়ে যান মেয়ের বাবা। গতকাল শুক্রবার দুপুরে  উপজেলার গোপালদী পৌরসভার উলুকান্দি পশ্চিম পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

আড়াইহাজার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আঞ্জুমান আরা জানান, আমাদের কাছে খবর আসে উলুকান্দিতে একটি বাল্য বিয়ে অনুষ্ঠিত হচ্ছে। এমন খবরের ভিত্তিতে আমরা সেখানে যাই। গিয়ে দেখি কনের বাবা বিয়ে বন্ধ করে পালিয়েছেন। মেয়েটির বয়স ১৪। সে স্থানীয় মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। আঞ্জুমান আরা বলেন, আমরা বাল্য বিয়ে বন্ধ করে দিয়ে মেয়েটির আত্মীয় স্বজনদের উপজেলায় নিয়ে আসি। পরে বাল্য বিয়ে দেবে না- এমন মুচলেকা রেখে তাদের ছেড়ে দেই।