উত্তর ইংল্যান্ডে বন্যয় এক নারীর মৃত্যু

ইংল্যান্ডে বড় ধরনের বন্যার সতর্কতা জারি করেছে দেশটির পরিবেশ সংস্থা। এদিকে উত্তর ইংল্যান্ডে বন্যার কারণে এক নারীর মৃত্যু হয়েছে। ডারবিশায়ারে স্কুটার চালানোর সময় ওই বয়স্ক নারী বন্যার পানিতে ভেসে যান। শুক্রবার পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। প্রায় মাসব্যাপী ইংলান্ডে বৃষ্টিপাত হচ্ছে। অনেক মানুষই ইতোমধ্যে ঘর-বাড়ি ছেড়ে অন্যত্র পালিয়েছেন। উত্তর ইংল্যান্ডের একটি শপিং মলে শতাধিক মানুষ আটকা পড়েন। পরে তাদের উদ্ধার করা হয়। -সিএনএন