রাজধানীর উত্তর বাড্ডায় ফার্নিচারের দোকানে আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শুক্রবার রাত ২টার দিকে এ আগুনের সূত্রপাত হয় বলে জানান স্থানীয়রা।
পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ও স্থানীয়দের চেষ্টায় ভোর ৪টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন।
আরও পড়ুন: উপকূলে ব্যাপক প্রস্তুতি
ফায়ার সার্ভিস জানায়, ভেজা আবহাওয়ার কারণে আগুন বেশি ছড়ায়নি। স্থানীয়রা অভিযোগ করেন, সরু গলি আর ফায়ার সার্ভিসের দেরিতে পৌঁছানোয় ক্ষতির পরিমাণ বাড়ার পাশাপাশি আগুন নেভাতেও বেশি সময় লেগেছে।
ইত্তেফাক/কেকে