নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ঘুর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবেলার জন্য শনিবার সকাল ১০ ঘটিকার সময় এক জরুরি প্রস্তুতিমূলক সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-এ-আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী ছাড়াও সিপিবির কর্মকর্তা ও বিভিন্ন ইউনিটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এদিকে দুর্যোগপূর্ণ আবহওয়ার কারণে হাতিয়া দ্বীপের সঙ্গে বাহিরের সকল প্রকার নৌ-যোগাযোগ বন্ধ রয়েছে। হাতিয়ায় ১৮৫টি আশ্রয় কেন্দ্র, ১৭৭টি ভলন্টিয়ার টিম, ইউনিয়নভিত্তিক স্কাউট দল, নয়টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। যেকোনো জরুরি প্রয়োজনে উপজেলা প্রশাসনের কন্ট্রোল রুম খোলা হয়েছে। ইতোমধ্যে আশ্রয়কেন্দ্র গুলোতে লোকজনকে সরিয়ে আনার জন্য ব্যপাক মাইকিং করা হচ্ছে। এদিকে ভারি বৃষ্টির কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হয়ে পড়েছে।
ইত্তেফাক/এএম