ঘূর্ণিঝড় মোকাবিলায় বরগুনার ৫০৯টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত

ঘুর্ণিঝড় বুলবুলের প্রভাবে বরগুনায় সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এ দিকে ঘুর্ণিঝড় মোকাবেলায় নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানান, বরগুনায় ৩৪১টি সাইক্লোন শেল্টারসহ ৫০৯টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে। যেখানে ৫ লক্ষাধিক লোক আশ্রয় নিতে পারবে। পর্যাপ্ত খাবার মজুদ আছে।

ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির উপজেলা টিম লিডার জাকির হোসেন মিরাজ জানান, জেলায় ৬ হাজার ৩৩০ জন স্বেচ্ছাসেবক মাঠে রয়েছেন। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা স্বপন কুমার ব্রহ্ম জানান, জেলার ৩৭ কিলোমিটার বেরীবাধ ঝূকিপূর্ণ অবস্থায় রয়েছে।

আরো পড়ুন: ভয়ংকর ঘূর্ণিঝড় ‘বুলবুল’ ঘণ্টায় ২০ কি.মি. বেগে ধেয়ে আসছে

বিআইডব্লিউটিএর পোর্ট অফিসার মামুনুর রশিদ জানান, বরগুনা থেকে সকল রুটের নৌচলাচল বন্ধ রয়েছে। বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া বেশীর ভাগ ট্রলারই পাথরঘাটা মৎস্য বন্দরে ফিরে এসেছে। বঙ্গোপসাগরে যারা ছিলো, তারাও ট্রলার নিয়ে নিরাপদ আশ্রয়ে চলে এসেছে।

ইত্তেফাক/এমআরএম