লা লীগায় টেবিলের শীর্ষস্থান ধরে রাখতে রবিবার রাতে লেভান্তের মোকাবেলা করবে বার্সেলোনা। ৭ মাস আগে দুই ম্যাচ হাতে রেখেই অপরাজিত থেকে স্প্যানিশ ফুটবলের শীর্ষ টুর্নামেন্টের শিরোপা নিশ্চিত করেছিল কাতালান জায়ান্টরা। এর আগে ১৯৩২ সালে রিয়াল মাদ্রিদ অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছিল।
কাতালান কোচ আর্নেস্টো ভালভার্দে ওই সফলতা দিয়েই দূর করেছেন চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়ার দুঃখ। এবার অপরাজিত থাকার সুযোগ হাতছাড়া হয়েছে বলেও হতাশ বার্সা কোচ। এবারের চ্যাম্পিয়ন্স লীগে শেষ ষোলতে জায়গা পেলেও বার্সাকে লড়তে হবে কঠিন প্রতিপক্ষ টোটেনহ্যামের বিপক্ষে। আগামী মঙ্গলবার তাদেরকে আতিথেয়তা দিবে কাতালানরা। যে কারণে লিওনেল মেসি, জর্ডি আলবা, লুইস সুয়ারেজ, জেরার্ড পিকে ও মার্স-আন্দ্রে টের স্টেগেনসহ দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বিশ্রাম দেয়ার পরিকল্পনা রয়েছে ভালভার্দের।
লা লীগায় আজ শনিবার গেটাফে লড়বে রিয়াল সোসিদাদের বিপক্ষে। এছাড়া রিয়াল ভ্যালাদোলিদের মোকাবেলা করবে অ্যাটলেটিকো মাদ্রিদ। লীগের আরেক জায়ান্ট রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে রয়ো ভলকানোর। আর ভ্যালেন্সিয়ার প্রতিদ্বন্দ্বিতায় নামবে এইবার।
আরো পড়ুন: দাপুটে জয়ে ওয়ানডে সিরিজ বাংলাদেশের
কাল বার্সেলোনা বনাম লেভান্তের ম্যাচ ছাড়াও সেভিয়া প্রতিদ্বন্দ্বিতা করবে জিরোনার। অন্য ম্যাচে এস্পানিয়ল রিয়াল বেতিসের এবং হুয়েস্কা লড়বে ভিলারিয়ালের বিপক্ষে। সোমবার লীগের একমাত্র ম্যাচে মুখোমুখি হবে অ্যাথলেটিক বিলবাওয়ের।
ইত্তেফাক/মোস্তাফিজ