প্রিয় এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, অনুশীলন বিভাগে তোমাদের স্বাগতম। তোমাদের সুবিধার্থে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের ২য় পত্র হতে প্রস্তুতিমূলক মডেল প্রশ্ন উপস্থাপন করা হলো। তোমরা তোমাদের পঠিত জ্ঞানের আলোকে উত্তর তৈরি করে নেবে।
১। নিচের চিত্রটি অনুসরণ করঃ
উপরোক্ত কার্যগুলো করার পূর্বে একজন ঊর্ধ্বতন নির্দিষ্ট বিষয়বস্তু ঠিক করতে সংশ্লিষ্টদের সাথে আলাপ আলোচনা করেন।
ক) নেতৃত্ব কী?
খ) একজন নেতাকে দূরদর্শী হতে হয় কেন?
গ) উপরের উদ্দীপকে কোন সংজ্ঞাটি ফুটে উঠেছে? আলোচনা কর।
ঘ) উদ্দীপকের সর্বশেষ কাজ কি কোনো নির্দেশনাকে মনে করিয়ে দেয়? তোমার মতামত দাও।
২। করিম একটি প্রাইভেট কোম্পানিতে ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। তার কর্মদক্ষতার কারণে মালিক পক্ষকে জোনাল ম্যানেজার হিসেবে পদোন্নতি প্রদান করেন। তার পদ নিয়ে তিনি গর্বিত। এর ফলে সমাজে তার ভাবমূর্তি বৃদ্ধি পেয়েছে।
ক) X তত্ত্ব কী?
খ) প্রত্যাশা তত্ত্ব বলতে কি বোঝায়?
গ) উপরের উদ্দীপকে জনাব করিম কোন ধরনের প্রেষণা পেয়েছে? আলোচনা কর।
ঘ) উদ্দীপকে চাহিদা সোপান তত্ত্বের কোন কার্যটি ঘটেছে? তোমার মতামত দাও।
৩। মি: সামস্ একটি বিদেশী এয়ার ক্র্যাফ্ট এর টাউন অফিসের রিজারভেশন ম্যানেজার। হযরত শাহজালাল আন্ত: বিমানবন্দরে প্রতিদিন তাদের দুটি ফ্লাইট আসা যাওয়া করে। তাই মি: সামস ্প্রতিষ্ঠানের স্বার্থে প্রায়ই ফ্লাইট অপারেশন কর্মীদের সাথে যোগাযোগ করেন। প্রায়ই রিজারভেশন ম্যানেজার ও অপারেশন কর্মীদের মধ্যে প্রতিষ্ঠানের স্বার্থে ই-মেইল বার্তা, ক্ষুদে বার্তা বিনিময় হয়ে থাকে।
ক) গণযোগাযোগ কী?
খ) ইন্টারনেট বলতে কি বোঝায়?
গ) উপরের উদ্দীপকে কোন ধরণের অভ্যন্তরীণ যোগাযোগ সম্পূর্ণ হয়? আলোচনা কর।
ঘ) উদ্দীপকে কোন ধরণের যোগাযোগ মাধ্যম ব্যবহার করা হয়? তোমার মতামত দাও।
৪। উত্পাদনকারী প্রতিষ্ঠানের উত্পাদন কার্য সচল রয়েছে। এতে প্রতিটি বিভাগ, উপ-বিভাগ ও পদ্ধতির কাজ অবিরাম চালাতে প্রতিষ্ঠান সর্বদা সচেষ্ট। উত্পাদন পর্যায়ের শুরু থেকে কাজ যতক্ষণ চলে ততক্ষণ পর্যন্ত অবিরাম ও নিরন্তরভাবে সমস্যার বিষয়টি বিবেচনায় রাখতে হয়।
ক) লক্ষ্যের ঐক্য নীতি কী?
খ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে কি বোঝায়?
গ) উপরের উদ্দীপকে ব্যবস্থাপনার কোন কার্যটি প্রতীয়মান হয়েছে? আলোচনা কর।
ঘ) উদ্দীপকে উক্ত কার্যের কোন নীতিটি দৃষ্টিগোচর হয়? তোমার মতামত দাও।
৫। গ্রাম-বাংলা ব্যাংক লি: এর দেশের বিভিন্ন স্থানে প্রায় আশিটি শাখা রয়েছে। প্রতিটি শাখায় সেন্ট্রাল ব্যাংকের এবং গ্রাম-বাংলা ব্যাংকের নিজস্ব নিয়মনীতি মেনে কার্যক্রম পরিচালনা হচ্ছে কীনা তা দেখার জন্য একটি অভ্যন্তরীণ টিম সারাবছর পর্যায়ক্রমে কাজ করেন। তবে কর্পোরেট শাখাগুলোতে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগের নির্দেশনা থাকলেও দেখা গেল যে, কিছু কিছু কর্পোরেট শাখায় সন্তোষজনকভাবে বিনিয়োগ হয় নাই। বিনিয়োগ কম হবার কারণ বের করে পরবর্তীতে তা দূর করার ব্যবস্থা নেয়ার জন্য পরামর্শ দেন।
ক) আদর্শমান নির্ধারণ কী?
খ) নিয়ন্ত্রণের অবিরাম প্রক্রিয়া বলতে কী বোঝায়?
গ) উপরের উদ্দীপকের প্রারম্ভে নিয়ন্ত্রণের কোন পদ্ধতির কথা বলা হয়েছে? আলোচনা কর।
ঘ) উদ্দীপকের দুটি নিয়ন্ত্রণ কৌশলের মূল্যায়ন তুমি কীভাবে করবে? তোমার মতামত দাও।