স্বাধীন বাংলাদেশ
১. কত তারিখে ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করেন?
উ: ১৯৭১ সালের ৩রা মার্চ।
২. কে জাতীয় পরিষদের অধিবেশনে যোগদান করতে অস্বীকার করেন?
উ: জুলফিকার আলী ভুট্টো।
৩. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় ঐতিহাসিক ভাষণ দেন?
উ: রেসকোর্স ময়দানে।
৪. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে ঐতিহাসিক ভাষণ দেন?
উ: ১৯৭১ সালের ৭ই মার্চ।
৫. পৃথিবীর ইতিহাসে যেসব ঐতিহাসিক ভাষণের নজির আছে তার মধ্যে অন্যতম ভাষণ কোনটি?
উ: বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ।
৬. কী থেকে বাঙালি ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা ও মুক্তিযুদ্ধের নির্দেশনা পায়?
উ: ৭ই মার্চের ভাষণ।
৭. ৭ই মার্চ বঙ্গবন্ধু কীসের ডাক দেন?
উ: স্বাধীনতার।
৮. কে বাঙালির ওপর নৃশংস হত্যাকাণ্ড পরিচালনার নীলনক্সা তৈরি করে?
উ: টিক্কা খান ও রাও ফরমান আলী।
৯. কত তারিখে বাঙালির ওপর নৃশংস হত্যাকাণ্ড পরিচালনার নীলনক্সা তৈরি করা হয়?
উ: ১৭ই মার্চ।
১০. বাঙালির ওপর নৃশংস হত্যাকাণ্ড পরিচালনার নীলনক্সা ইতিহাসে কী নামে পরিচিত?
উ: অপারেশন সার্চ লাইট।
১১. পৃথিবীর ইতিহাসে বর্বরতম গণহত্যা, ‘অপারেশন সার্চলাইট’ শুরু হয় কবে?
উ: ১৯৭১ সালের ২৫শে মার্চ।
১২. বাংলাদেশের ইতিহাসে ২৫শে মার্চের রাত কী নামে পরিচিত?
উ: কালরাত্রি।
১৩. বাংলাদেশের ইতিহাসে ২৫শে মার্চ ‘কালরাত্রি’ এখন কী হিসেবে স্বীকৃত?
উ: জাতীয় গণহত্যা দিবস।
১৪. কখন বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেন?
উ: ২৬শে মার্চ প্রথম প্রহরে।
১৫. বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে কোন সরকার গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ?
উ: মুজিবনগর সরকার।
১৬. কার নামানুসারে মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার আম্রকাননকে ‘মুজিবনগর’ নামকরণ করা হয়?
উ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
১৭. কত তারিখে মুজিবনগর সরকার গঠন করা হয়?
উ: ১৯৭১ সালের ১০ই এপ্রিল।
১৮. ১৯৭০-এর সাধারণ নির্বাচনে নির্বাচিত জাতীয় ও প্রাদেশিক পরিষদের প্রতিনিধিদের নিয়ে কী গঠন করা হয়?
উ: মুজিবনগর সরকার।
১৯. বাংলাদেশের প্রথম সরকারের নাম ছিল?
উ: মুজিবনগর সরকার।
২০. কত তারিখে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে?
উ: ১৯৭১ সালের ১৭ই এপ্রিল।
২১. মুজিবনগর স্বাধীন বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?
উ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
২২. মুজিবনগর স্বাধীন বাংলাদেশ সরকারের উপ-রাষ্ট্রপতি কে ছিলেন?
উ: সৈয়দ নজরুল ইসলাম।
২৩. মুজিবনগর স্বাধীন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উ: তাজউদ্দীন আহমদ।
২৪. মুজিবনগর স্বাধীন বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?
উ: এম.মনসুর আলী।
২৫.মুজিবনগর স্বাধীন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন?
উ: এ.এইচ.এম. কামারুজ্জামান।
২৬. মুজিবনগর স্বাধীন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ও আইনমন্ত্রী কে ছিলেন?
উ: খন্দকার মোশতাক আহমেদ।
২৭. মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন?
উ: কর্নেল (অব.) এম.এ.জি ওসমানী।
২৮. স্বাধীন বাংলাদেশ সরকারকে উপদেশ ও পরামর্শ প্রদানের জন্য কত সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠিত হয়?
উ: ৬ সদস্য বিশিষ্ট।
২৯. মুজিবনগর সরকারের কয়টি বিভাগ বা মন্ত্রণালয় বা বিভাগ ছিল?
উ: ১২টি মন্ত্রণালয়।
৩০. মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব নেতৃত্ব ও জনমতের সমর্থন আদায়ের জন্য কাকে বিশেষ দূত নিয়োগ করা হয়?
উ: বিচারপতি আবু সাঈদ চৌধুরী।
৩১. মুজিবনগর সরকার বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করে?
উ: ১১টি সেক্টরে।
৩২. কয়টি ব্রিগেট ফোর্স গঠিত হয়েছিল?
উ: তিনটি।
৩৩. প্রতিটি সেক্টরের নিয়মিত সেনা, গেরিলা ও সাধারণ যোদ্ধা কী নামে পরিচিত ছিল?
উ: মুক্তিযোদ্ধা বা মুক্তিফৌজ।
৩৪. জাতি চিরকাল মুক্তিযোদ্ধাদের কী হিসেবে মনে করবে?
উ: সূর্যসন্তান।
৩৫. বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বস্তরের বাঙালি অংশগ্রহণ করে, তাই এ যুদ্ধকে কী বলা হয়?
উ: গণযুদ্ধ বা জনযুদ্ধ।