স্বেচ্ছাশ্রমে আবর্জনার স্তূপ অপসারণ

সামাজিক উদ্যোগে বিদ্যালয়ের সামনে থেকে ময়লা-আবর্জনার স্তূপ অপসারণ করল পরিচ্ছন্নতাকারী স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। ছুটির দিন শুক্রবার সন্ধ্যায় ২ ঘণ্টা সময়ে কমলগঞ্জের শমশেরনগর বাজারে আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুলের ফটকের সামনে দেওয়াল ঘেঁষা ময়লার স্তূপ স্বেচ্ছাশ্রমে তারা অপসারণ করেন।

আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ মো. মুজিবুর রহমান বলেন, যে সমস্যাটি গত কয়েক মাসে কোনোভাবেই সমাধান হচ্ছিল না সেটি মাত্র দেড় ঘণ্টায় স্বেচ্ছাশ্রমে বিডি ক্লিন সদস্যরা করে দিয়েছে। যেখানে ময়লা ফেলা হতো সেখানে ফুলের টব স্থাপনেও সংগঠনটি কাজ করবে বলেও আশ্বাস দিয়েছে।