উলিপুরে শুক্রবার বিকালে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ব্যাপারে শনিবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাদের কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো: শাহিন মিয়া ও মশিউর রহমান। উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কিশোরগঞ্জে গ্রেফতার এক
কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, কিশোরগঞ্জে শুক্রবার রাতে ৮৯০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব। তার নাম মো. রেজাউল করিম। র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ-ভদ্রপাড়া গ্রাম থেকে তাকে আটক করে। র্যাবের সহকারী পরিচালক এএসপি সমীর সরকার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।