মুঠোফোন থেকে ৩৩৩ চেপেই পাওয়া যাবে জায়গা-জমির পর্চা পাওয়া বা অন্য কোনো সেবা। এতে সময়, অর্থ ও হয়রানি কমবে। শনিবার ডিজিটাল সিলেট কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি।
পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন আরো বলেন, ৩৩৩ কার্যক্রম চালু হওয়ায় সাধারণ মানুষের জন্য ভূমি সংক্রান্ত সেবা প্রাপ্তি আরো সহজ হয়েছে। এখন জমির পর্চা পাওয়ার জন্য কাউকে অফিসে যেতে হবে না। বাড়িতে বসে ৩৩৩ নম্বরে ফোন করে এ সংক্রান্ত সেবা পাওয়া যাবে।