চন্দনাইশে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চন্দনাইশে শুক্রবার বিকালে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম মুনতাহা (৩)। ঘটনার সময় উপজেলার সাতবাড়িয়ার ফারুকের মেয়ে বাড়ির সকলের অজান্তে খেলতে গিয়ে পাশের পুকুরে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে চন্দনাইশ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান আহমদুর রহমান ভেট্টা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।