উলিপুরে ফিলিং স্টেশনে আগুন

উলিপুরে মেসার্স সিরাজ অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে শুক্রবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অকটেন ও পেট্রোল বিক্রির দুটি মেশিনসহ অন্য মালামাল ভস্মীভূত হয়েছে। উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।