মাদারীপুর জেলা প্রাণিসম্পদ বিভাগে বর্তমানে ১৪ কর্মকর্তা-কর্মচারীর পদ শূন্য রয়েছে। প্রয়োজনীয় লোকবল না থাকায় বিভাগীয় কার্যক্রম ব্যাহতসহ গবাদিপশু চিকিত্সায় বিঘ্ন ঘটছে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ কে এম আনোয়ারুল হক মাদারীপুরের রাজৈর, কালকিনি, সদর ও শিবচর উপজেলায় বর্তমানে ১৪ কর্মকর্তা-কর্মচারীর পদ শূন্য রয়েছে বলে নিশ্চিত করেছেন। শূন্য পদে লোক নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও তিনি জানান।