টঙ্গীতে রাস্তার পাশে ট্রাক হেলপারের লাশ

গাজীপুরের টঙ্গীর নতুনবাজার সাহারা মার্কেট এলাকায় মহাসড়কের পাশ থেকে আব্দুস সাত্তার (৪০) নামে এক ট্রাক হেলপারের লাশ গতকাল শনিবার সকালে উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানার পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সাত্তার ময়মনসিংহের ফুলপুর থানার মৃত আবুল কালামের ছেলে। তিনি টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন।