স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার চাই

স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা, মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী নিহত ফারুক আহমেদের মেয়ে ফারজানা আহমেদ। গত শুক্রবার টাঙ্গাইল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

লিখিত বক্তব্যে ফারজানা আহমেদ বলেন, ২০১৩ সালের ১৮ জানুয়ারি মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধু হত্যার সশস্ত্র প্রতিবাদকারী ফারুক আহমেদকে প্রভাবশালী খান পরিবারের গুন্ডারা নির্মমভাবে হত্যা করে। তারপর থেকেই আমি এবং আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছি।

সম্মেলনে তিনি জানান, আমাদের অশ্লীল কথা বলে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। তাকে মারার উদ্দেশ্যে দা নিয়ে ধাওয়া করা হয়। স্বাধীন দেশে একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হয়ে আমার কি স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার নেই? আমি স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার চাই। সংবাদ সম্মেলনে নিহত ফারুক আহমেদের স্ত্রী নাহার আহমেদ উপস্থিত ছিলেন।