গতকাল শনিবার জাতীয় পার্টি-জেপির লালমাটিয়াস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দলের ত্রিবার্ষিক কাউন্সিল-২০১৯ সফল করার জন্য গঠিত সকল উপপরিষদ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসিডিয়াম সদস্য মফিজুল হক বেবু। ঐ সভায় ত্রিবার্ষিক কাউন্সিলের বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে, যা পরবর্তীকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। উপস্থিত ছিলেন, এ এইচ সালাহ উদ্দিন মাহমুদ, মফিজুল হক বেবু, আবু সাঈদ খান, এজাজ আহমেদ মুক্তা, রুহুল আমিন, সাদেক সিদ্দিকী, ভাইস চেয়ারম্যান আজিজ বাঙাল, মীর হারুনুর রশিদ, আব্দুল আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদক এম সালাহ উদ্দিন আহমেদ, যুগ্মসাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সহসাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তপন, কে এম মজিবুর রহমান মজনু, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী আবু, পরিবেশবিষয়ক সম্পাদক মো. নুরুল ইসলাম মিয়া খান, যুগ্ম দপ্তর সম্পাদক জীবন কৃষ্ণ বৈরাগী, যুব সংহতির সহসভাপতি সৈয়দ দেলোয়ার হোসেন নান্নু, জেপি নেতা প্রকৌশলী মন্জুরুল হক মঞ্জু প্রমুখ। —প্রেস বিজ্ঞপ্তি