হোয়াইট হাউজের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ইউক্রেন বিশেষজ্ঞ এবং লেফটেন্যান্ট কর্ণেল আলেক্সান্ডার ভিন্দম্যান বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের মার্কিন দূত গর্ডন সন্ডল্যান্ড সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে তদন্তে ইউক্রেনকে চাপ দিয়েছিলেন। ১০ জুলাই হোয়াইট হাউজে এক বৈঠকে তিনি বলেছিলেন, বাইডেন এবং গ্যাস কোম্পানি বুরিসমার তদন্তই ওভাল অফিসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ইউক্রেন প্রেসিডেন্টের বৈঠকের পথ খুলে দিতে পারে। শুক্রবার তার এই সাক্ষ্যের তথ্য প্রকাশ করেছে প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটদের তদন্ত কমিটি। তার এই তথ্য প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্তে আরো উত্সাহ দিতে পারে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প তার আয়কর রিটার্ন দাখিলের বিষয়ে সুপ্রিম কোর্টে রিভিউ আবেদন করবেন বলে জানা গেছে। -রয়টার্স