ইন্দুরকানী‌তে বুলবু‌লের তাণ্ডবে ব্যাপক ক্ষতি

‌পি‌রোজপু‌রের ইন্দুরকানী‌তে ঘূর্ণিঝড় বুলবু‌লের তাণ্ডবে ব্যাপক ক্ষতি হ‌য়ে‌ছে। র‌বিবার সকা‌লে ঝড়ে গাছচাপা প‌রে ঘরবাড়ি ভেঙে গে‌‌ছে। সব‌চে‌য়ে ক্ষ‌তিগ্রস্থ এলাকা বা‌লিপাড়ার সাঈদখালী চ‌রেই শতা‌ধিক ঘর বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গে‌ছে। 

উপ‌জেলার বা‌লিপাড়ার খোলপটুয়াও কলারন, চ‌ন্ডিপুর এলাকার কঁচা নদীর তীরবর্তী বেড়িবাঁধ ভেঙে বেশ ক‌য়েক‌টি গ্রাম প্লা‌বিত হ‌য়ে‌ছে। গ্রামীণ সড়ক ভেঙে যোগা‌যোগ বি‌চ্ছিন্ন হ‌য়ে প‌ড়ে‌ছে। মা‌ছের ঘের ডু‌বে গি‌য়ে‌ছে। আমন ধা‌নের হ‌য়ে‌ছে ব্যাপক ক্ষতি। বিদ্যু‌তের লাইনে গাছ প‌ড়ে সংযোগ বি‌চ্ছিন্ন হ‌য়ে প‌ড়ে‌ছে। মৎস্য চাষি, আমন চাষিরা সব চে‌য়ে বে‌শি ক্ষ‌তিগ্রস্থ হ‌য়ে‌ছে এখা‌নে। সাঈদখালী চ‌রের বা‌সিন্দা আছাদুল ইসলাম জানান, এই  চ‌রের শতা‌ধিক ঘর বিধ্বস্ত হ‌য়ে‌ছে। তিন শতা‌ধিক মানুষ আশ্রয় কে‌ন্দ্রে অবস্থান কর‌ছে। তাদের খাবা‌রের জন্য তেমন কিছু নাই।

ইন্দুরকানী উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান এম ম‌তিউর রহমান জানান, গাছচাপায় বসত ঘর বিধ্বস্ত হ‌য়ে‌ছে। ভে‌ঙ্গে‌ অনেক শিক্ষা প্রতিষ্ঠানও। নির্মাণাধীন বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লা‌বিত হ‌য়ে‌ছে। রাস্তা মারাত্মক ক্ষ‌তিগ্রস্থ হ‌য়ে‌ছে। এখনও ক‌য়েক হাজার মানুষ আশ্রয় কে‌ন্দ্রে অবস্থান করছে। জরুরী ভি‌ত্তি‌তে ত্রাণ সহায়তা একান্ত প্র‌য়োজন।

ইত্তেফাক/জেডএইচ