বোলিংয়ে এসেই সাফল্য এনে দিলেন শফিউল

বোলিংয়ে এসেই বাংলাদেশ দলকে সাফল্য এনে দিলেন শফিউল ইসলাম। শফিউলের বল খেলতে গিয়ে ইনসাইড এজ হয়ে রোহিত শর্মার লেগ স্টাম্প উপড়ে যায়।  সিরিজে দ্বিতীয়বারের মতো রোহিতের উইকেট পেলেন শফিউল।

 

এর আগে তিন ম্যাচ টি-২০ সিরিজের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে ফিন্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। নাগপুরে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ম্যাচটি শুরু হয়।

 

 

তিন ম্যাচ টি-২০ সিরিজের প্রথম ৭ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে ভারত। ফলে আজকের ম্যাচটি অঘোষিত ফাইনালে পরিণত হয়েছে।

 

আজকের ম্যাচটি জিতে ভারতের মাটিতে ইতিহাস গড়ার সুযোগ রয়েছে। কেননা এর আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতের মাটিতে কেউই তাদের হারাতে পারেনি।

 

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, লিটন দাস, নাঈম শেখ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোহাম্মদ মিঠুন, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন।

 

ইত্তেফাক/ইউবি