চতুর্থতম আন্তর্জাতিক ‘টিউন অফ আর্ট ফেস্টিভ্যালে’ পুরস্কৃত হলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী চিত্রশিল্পী ধর্ম নারায়ণ রায় ভানু। সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় আর্ট গ্যালারি-২ এ শিল্পী প্রফেসর জামাল আহমেদ ফেস্টিভালের উদ্বোধন ঘোষণা করেন।
ধর্মনারায়ণ রায় ভানু উপজেলার ভাদাই ইউনিয়নের কিসামত চন্দ্রপুর (রথেরপাড়) গ্রামের দ্বীন বন্ধু রায়ের ছেলে।
ফোকাস বাংলাদেশ এই আর্ট ফেস্টিভালের আয়োজন করে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফোকাস বাংলাদেশর প্রতিষ্ঠিতা কাউসার হোসেন। বাংলাদেশ, ভারত ,নেপাল, পাকিস্তান, তুর্কি, কানাডা, চিন, ইরান, কসভো, আরব, ইটালি, ইন্দোনেশিয়া, অস্ট্রিয়ার মোট ১৭টি দেশের ২শ জন চিত্রশিল্পী এতে অংশ গ্রহণ করেন। আর্ট গ্যালারিতে তারা ওয়াটারকালার, এক্রেলিক,পেন,ওয়েল বিভিন্ন মাধ্যমের ছবি প্রদর্শনের সুযোগ পান।
এবার ক্যালিওগ্রাফি প্রথম গ্যালারিতে প্রদর্শনের সুযোগ পায়। দেশ বিদেশের শিল্পীদের মধ্যে সাংস্কৃতিক সমন্বয় ঘটানোই এই আয়োজনের মূল উদ্দেশ্য। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় আর্ট গ্যালারি-২ তে প্রর্দশনী চলবে আগামী ১২ নভেম্বর পর্যস্ত ।
ইত্তেফাক/বিএএফ