কাবাবের ৩ পদ

সুস্বাদু কাবাবের জন্য সাধারণত সবাই বিখ্যাত দোকান বা রেস্তোরাঁয় আস্থা রাখেন। কিন্তু ঘরে বসেই যদি নিশ্চিত করা যায় সেই সুস্বাদ তাহলে বাইরে আর কাবাবের খোঁজে কে যায়! তাই আমাদের এবারের আয়োজনে ৩টি সুস্বাদু কাবাবের রেসিপি নিয়ে এবারের আয়োজন

 

চিকেন বটি কাবাব

 

উপকরণ :মুরগির মাংস হাড় ছাড়া ২টি (আস্ত মুরগি), টক দই ১ কাপ, টমেটো সস ৪ টেবিল চামচ, আদা বাটা ৩ টেবিল চামচ, রসুন বাটা ৩ টেবিল চামচ, শুকনা মরিচ গুঁড়া ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ টেবিল চামচ, দারুচিনি গুঁড়া ২ চা চামচ, এলাচ গুঁড়া ১ চা চামচ, ধনে গুঁড়া ১ টেবিল চামচ, জিরা গুঁড়া ২ টেবিল চামচ, জয়ফল জয়ত্রী গুঁড়া ১ চা চামচ, গোল মরিচের গুঁড়া ১ চা চামচ, শরিষার তেল ১০০ গ্রাম, লবণ স্বাদমতো, কাঠি ৪/৫টি।

প্রণালি :প্রথমেই মাংস ভালো করে ধুয়ে ছোট ছোট কিউব করে নিতে হবে। অন্য একটি পাত্রে সব মসলা দিয়ে ২ ঘণ্টা ম্যারিনেট করে নিতে হবে। এবার ম্যারিনেট করা মাংসগুলো কাঠিতে গেঁথে গেঁথে কয়লার আগুনে ঝলসে নিতে হবে। ব্যস হয়ে গেল গরম গরম চিকেন বটি কাবাব।