উপকরণ :খাসির মাংস ২ কেজি (প্রতি কেজি ১৬ টুকরো), টক দই ১ কাপ, টমেটো সস ৪ টেবিল চামচ, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ২ টেবিল চামচ, শুকনা মরিচ গুঁড়া ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ টেবিল চামচ, দারুচিনি গুঁড়া ১ চা চামচ, এলাচ গুঁড়া ১ চা চামচ, ধনে গুঁড়া ২ টেবিল চামচ, জিরা গুঁড়া ২ টেবিল চামচ, জয়ফল জয়ত্রী গুঁড়া ১ চা চামচ, গোল মরিচের গুঁড়া ১/২ চা চামচ, সরিষার তেল ১০০ গ্রাম, লবণ স্বাদমতো।
প্রণালি :প্রথমেই মাংস ধুয়ে কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে কেচে নিতে হবে। এরপর সব উপকরণ দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে ২ ঘণ্টা। এরপর মাংসের টুকরোগুলো লোহার শিকে গেঁথে কয়লার আগুনে ঝলছে নিতে হবে। এভাবে দু’পাশ ব্রাউন কালার হওয়া পর্যন্ত রান্না করতে হবে। তৈরি হয়ে গেল মজাদার মাটন তন্দুরি কাবাব।