ডিআরইউ মিডিয়া ক্রিকেট বৃহস্পতিবার শুরু

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে এবং প্রাণ-আরএফএল গ্রুপের পৃষ্ঠপোষকতায় ১৪ থেকে ২০ নভেম্বর মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রাণ-ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট।

এবারের আসরে ৪৪টি মিডিয়া হাউজ অংশ নিচ্ছে। নকআউট পদ্ধতিতে ৪৪টি দল আট গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল কোয়ার্টার ফাইনালে উন্নীত হবে। গতকাল সোমবার সাগর-রুনী মিলনায়তনে ডিআরইউর সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ড্র অনুষ্ঠানে এসব তথ্য জানান ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম শামীম। এ সময় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান প্রাণ গ্রুপের হেড অব করপোরেট ব্র্যান্ড নুরুল আফসার, সাবেক ক্রীড়া সম্পাদক ও ক্রিকেট টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক বদরুল আলম চৌধুরী খোকন ও সদস্যসচিব মাইনুল হাসান সোহেল, সাবেক ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম, মোরসালিন আহমেদ ও মো. মজিবুর রহমান উপস্থিত ছিলেন।