অনিয়মের দায়ে আটক ১২

বশেমুরবিপ্রবির ভর্তি পরীক্ষা

বশেমুরবিপ্রবি সংবাদদাতা

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অনিয়মের দায়ে ১২ সদস্যকে আটক করা হয়েছে।

শনিবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশে সোপর্দ করে।  বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান জানান, অনিয়মের দায়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে।

তবে বিশ্ববিদ্যালয়ের কোনো পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়নি। গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ১২ জনকে সোপর্দ করেছে।