নিয়ামতপুরে আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন

নিয়ামতপুর (নওগাঁ) সংবাদদাতা

ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ঠকঠকি বাজারের দলীয় কার্যালয়ের সামনে রবিবার ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী, নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।

ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শাহীন মনোয়ারা হক, সাংগঠনিক সম্পাদক বিভাষ চন্দ্র মজুমদার গোপাল, কোষাধ্যক্ষ আ. খালেক প্রমুখ।

সম্মেলন শেষে ওবাইদুল হককে সভাপতি ও উত্পল কুমার পিন্টুকে সাধারণ সম্পাদক করে নতুন ইউনিয়ন কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি।