সম্প্রতি ইরা-ইনফোটেক লিমিটেডের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। অনুষ্ঠানে র্যাংগস গ্রুপ, ব্যাংক এশিয়া লি. ও ইরা-ইনফোটেক লি. এর চেয়ারম্যান এ রউফ চৌধুরী, পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সচিব মিহির কান্তি মজুমদার, বাংলাদেশ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস অ্যাসোসিয়েশন (বেসিস) এর প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবির, ব্যাংক এশিয়া লি. এর ব্যবস্থাপনা পরিচালক আরফান আলী, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং আমার বাড়ি আমার খামারের প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব আকবর হোসেন উপস্থিত ছিলেন।