মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জে আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মানিকগঞ্জ সদর থানা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের সমন্বয়ে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে পালন করা হয় যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী।
আলোচনা সভায় বক্তারা যুবলীগের মানিকগঞ্জের জেলা কমিটির বৈধতা নিয়ে নানা প্রশ্ন তোলেন। এ সময় বক্তারা বলেন, টাকার বিনিময়ে কেন্দ্র থেকে পাশ করে আনা কমিটি এটি, নামেমাত্র কমিটি করেছে তারা। কমিটি আনার পর জেলায় কোনো কার্যক্রমে দেখা যাচ্ছে না তাদের। তারাই আবার প্রতি উপজেলায় টাকার বিনিময়ে কমিটির অনুমোদন দিচ্ছে। এরা কমিটিকে একটি ব্যবসায় পরিণত করেছে। এতে করে ত্যাগী নেতাকর্মীরা সঠিক পদে না আসতে পেরে দল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।
সদর থানা যুবলীগের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সহসভাপতি রমজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা, শ্রমবিষয়ক সম্পাদক শাহ্ মাস্তান লিয়াকত আলী ভান্ডারী, সদর থানা আওয়ামী লীগের সভাপতি ইস্রাফিল হোসেন, পৌর যুবলীগের সভাপতি মোনায়েম খান, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক হানিফ প্রমুখ।