হিজড়াদের পুনর্বাসন করা হোক

বর্তমানে আমাদের সমাজের বিভিন্ন স্তরে তৃতীয় লিঙ্গ বা হিজড়াদের উপদ্রব আশঙ্কাজনক হারে বেড়ে গেছে, যা অনাকাঙ্ক্ষিত। তারা উপযুক্ত কাজ বা সুযোগের অভাবে নানা অপরাধমূলক কাজে জড়িয়ে পড়েছে, যা জাতির জন্য অশনিসংকেত ছাড়া আর কিছুই নয়। তাদের নিজ যোগ্যতা এবং দক্ষতার মানদণ্ড অনুযায়ী পুনর্বাসন এবং কর্মসংস্থান করা বর্তমান সমাজের প্রেক্ষাপটে সত্যিই অনেক বেশি জরুরি, নতুবা আমাদের পরবর্তী প্রজন্ম বা সমাজের কাছে দায়বদ্ধতার কারণে জবাবদিহিতা করতে হবে আমাদেরই। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে এই তৃতীয় লিঙ্গধারী হিজড়া জনগোষ্ঠীর উপযুক্ত কর্মসংস্থানের জন্য।

অর্পণ দাশগুপ্ত

১/৫ শ্যামলী, ঢাকা ১২০৭