বাংলাদেশ বিমানবাহিনীর একটি এমআই সিরিজের হেলিকপ্টারের মাধ্যমে গতকাল সোমবার সাতক্ষীরা জেলার ঘূর্ণিঝড় বুলবুল উপদ্রুত এলাকা পর্যবেক্ষণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোহসীনসহ সেনা, নৌ ও বিমানবাহীির ঊর্ধ্বতন কর্মকর্তার একটি পর্যবেক্ষক দল। এর আগে বিমানবাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এম নজরুল ইসলমের নেতৃত্বে একটি পর্যবেক্ষক দল বিমানবাহিনীর এডব্লিউ-১১৯ হেলিকপ্টারের মাধ্যমে ঘূর্ণিঝড় কবলিত এলাকা পর্যবেক্ষণ করেন। ঘূর্ণিঝড় উপদ্রুত এলাকার ক্ষয়ক্ষতি নিরূপণ ও দুর্যোগ পরবর্তী ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমানবাহিনীর পক্ষ থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে সহায়তা প্রদান করা হচ্ছে। উল্লেখ্য যে, গত শনিবার দেশের দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।