ধানমন্ডির জোড়া খুন তিন আসামি ফের রিমান্ডে

রাজধানীর ধানমন্ডিতে জোড়া খুনের মামলায় তিন আসামিকে এক দিন করে ফের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। এছাড়া আরেক আসামি নুরুজ্জামানকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। গতকাল ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ এ আদেশ দেন। রিমান্ড মঞ্জুর হওয়া তিন আসামি হলেন ইলেকট্রিশিয়ান বেলায়েত, বাড়ির ব্যবস্থাপক গাউসুল আজম প্রিন্স ও গৃহকর্মী আতিকুল হক বাচ্চু।

এর আগে মামলার আরেক আসামি সুরভী আক্তার নাহিদা দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। তাকে কারাগারে পাঠানো হয়েছে।