স্পেনের সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন সোশ্যালিস্টরা (পিএসওই) সবচেয়ে বেশি আসনে জয় পেলেও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি এবং ডানপন্থি দলগুলো তুলনামূলক ভালে করেছে। রবিবারের নির্বাচনের ফলাফলে রক্ষণশীল পপুলার পার্টি (পিপি) দ্বিতীয় অবস্থানে এবং কট্টর ডানপন্থি ভক্সের আসন সংখ্যা দ্বিগুণ হয়ে তৃতীয় রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। চার বছরের মধ্যে এটি চতুর্থ সাধারণ নির্বাচন। এবার পার্লামেন্টের ৩৫০ আসনের মধ্যে সোশ্যালিস্টরা ১২০ আসন পেয়েছে, যা এপ্রিলের নির্বাচনে পাওয়া আসন থেকে তিনটি কম। ওই নির্বাচনে পিপি ৬৬ আসন পেলেও এবার ৮৮টি পেয়েছে আর ভক্স আগের নির্বাচনে ২৪টি পেলেও এবার ৫২টি আসনে জয় পেয়ে প্রধান দলগুলোর একটি হয়ে দাঁড়িয়েছে। কাতালান সংকট ভক্সকে নির্বাচনে অভূতপূর্ণ ফল করতে সাহায্য করেছে বলে ধারণা বিশ্লেষকদের। - বিবিসি