একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন ইসলাম আলম ওরফে হিরো আলম। তিনি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন। বাছাইয়ে মনোনয়ন বাতিল হলেও শেষ পর্যন্ত হাইকোর্টের নির্দেশনায় প্রার্থিতা ফিরে পান তিনি।
হিরো আলমের নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে শুরু থেকেই চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। এবার তার পক্ষে সমর্থন জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত কথা বলে ভাইরাল হওয়া সিফাত উল্লাহ ওরফে সেফুদা।
বৃহস্পতিবার দিবাগত রাতে ফেসবুক লাইভে এসে সেফুদা বলেন, ‘আমি চাই হিরো আলম সংসদে যাক। তাকে কেউ যেন এই কাজে বাঁধা না দেয়। যত রকম জটিলতা যারা করবেন তাদের চিহ্নিত করে রাখা হবে। ইউএনও থেকে শুরু করে টপ লেভেলের যেই হোক না কেন জনগণ তাদের বিচার করবে।’
আরো পড়ুন: বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় যেসব ভুল ছিলো ঐশীর
হাইকোর্টের নির্দেশে প্রার্থিতা ফিরে পাওয়ার পাঁচ দিনের মাথায় পছন্দের প্রতীক বরাদ্দ পেয়েছেন হিরো আলম। শনিবার বেলা সাড়ে তিনটার দিকে বগুড়ার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ হিরো আলমের হাতে পছন্দের ‘সিংহ’ প্রতীক তুলে দেন।
ইত্তেফাক/জেডএইচ