ভয়াবহ ট্রেন দুর্ঘটনা : কুমিল্লায় আটকে আছে জালালাবাদ এক্সপ্রেস

বাহ্মণবাড়িয়ার কসবা স্টেশনে মঙ্গলবার ভোরে উদয়ন এক্সপ্রেস ট্রেন এবং তুর্ণা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষের কারণে কুমিল্লা রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে জালালাবাদ এক্সপ্রেস। ওই দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৫ জন নিহতের খবর পাওয়া গেছে। কুমিল্লা রেলওয়ে স্টেশন মাস্টার নেজার সফিকুর রহমান জানান, দুর্ঘটনার পর লাকসাম থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এরই মধ্যে ঘটনাস্থলে গিয়েছে। দুর্ঘটনা খবর জানতে কুমিল্লা রেলওয়ে স্টেশনেও উৎসুক জনতা ভীড় করেছেন।

এদিকে দুর্ঘটনায় গুরুতর আহতদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালেও আনা হচ্ছে। হাসপাতাল সূত্র জানায়, সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালে ১৩ জন আহত যাত্রীকে আনা হয়েছে। এর মধ্যে ৭ জন পুরুষ, ৫জন মহিলা ও একজন শিশু। এদের মধ্যে ১০জন যাত্রীকে আশংকাজনক অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/আরকেজি