নওগাঁর ধামইরহাটে এসএসসির জাল সনদ ব্যবহার করে উপজেলা সাব রেজিস্টার কার্যালয়ের দলিল লেখক সমিতির সদস্য হওয়ার অভিযোগে সাত জন দলিল লেখকের লাইসেন্স বাতিল করেছেন জেলা রেজিস্টার।
জানা যায়, দলিল লেখক হতে সর্বনিম্ন যোগ্যতা হচ্ছে এসএসপি পাশ। তবে অনেকে এসএসসি পাস না করে জাল সার্টিফিকেট দিয়ে দলিল লেখকের লাইসেন্স নিচ্ছেন এমন অভিযোগে সমিতির সদস্যদের সার্টিফিকেট যাচাই-বাছাই করার সিদ্ধান্ত নেয় জেলা রেজিস্টার অফিস।
আরও পড়ুন: ট্রেন দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে সতর্ক থাকার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশ
ধামইরহাট সাব রেজিস্টার মো. তাহাজ্জোদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারি সিদ্ধান্ত মোতাবেক ধামইরহাট দলিল লেখক সমিতির সকল সদস্যদের এসএসসির সার্টিফিকেট যাচাই-বাছাই করা হয়েছে। এ সময় ৭ জন দলিল লেখকের এসএসসির সনদ জাল বলে প্রমাণিত হয়েছে। তাই তাদের লাইসেন্স বাতিল করেছেন জেলা রেজিস্টার।
লাইন্সেস বাতিলকৃত দলিল লেখকরা হলেন, মোখলেছুর রহমান, বদিউজ্জামান, আবু বক্কর সিদ্দিক, আব্দুল ওহাব, রবিউল ইসলাম, আবু মুসা ও হাফিজার রহমান। বর্তমানে ধামইরহাট দলিল লেখক সমিতিতে সদস্য রয়েছেন ১শ’ ৪৭জন।
ইত্তেফাক/এসইউ