ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের গঙ্গাধরদী গ্রাম থেকে মঙ্গলবার সকালে হেলেনা বেগম (২০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত হেলেনা একই এলাকার রিয়াজ আহম্মেদের স্ত্রী এবং হেলাল সরদারের মেয়ে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাঈদুর রহমান জানান, স্বামী রিয়াজকে নিয়ে বাবার বাড়ী বেড়াতে আসেন হেলেনা। রাতের খাবার খেয়ে দুজনই ঘুমাতে চলে যান। সকালে হেলেনাকে ঘুম থেকে উঠতে না দেখে তার স্বামী সকলকে খবর দেয়।
আরও পড়ুন: অবৈধ সম্পদ অর্জন: সম্রাট ও আরমানের বিরুদ্ধে মামলা
খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
ইত্তেফাক/এসইউ