সৌদি আরবে স্প্যানিশ সুপার কাপ

আগামী বছর সৌদি আরবে অনুষ্ঠিত হবে চার ক্লাবের স্প্যানিশ সুপার কাপ। ক্লাবগুলো হলো বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ ও ভ্যালেন্সিয়া। খেলাগুলো হবে জেদ্দার ৬২ হাজার আসনের কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে। স্প্যানিশ পত্রিকা এবিসি জানায়, এর সুবাদে স্পেনের ফুটবল ফেডারেশন বছরে ২৯ থেকে ৩৪ মিলিয়ন পাউন্ড আয় করবে। এ ব্যাপারে সৌদিদের সঙ্গে স্প্যানিশ ফেডারেশনটির তিন বছরের চুক্তি হয়েছে। উয়েফা সভাপতি অবশ্য যেসব দেশে ‘নারীদের মৌলিক অধিকারের প্রতি সম্মান দেখানো হয় না’ সেখানে খেলতে যেতে ফুটবল দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছিলেন। কিন্তু স্প্যানিশ কর্তৃপক্ষ জানাচ্ছে টুর্নামেন্টের খেলাগুলোয় নারী সমর্থকদের ঢুকতে দেওয়ার ব্যাপারে সৌদিরা তাদের নিশ্চয়তা দিয়েছে।