গুঞ্জন কখনো আবার তারকাদের গুরুত্ব বাড়ায় :সারা

বিনোদন ডেস্ক

 

তারকা মনেই বিভিন্ন ধরনের গুঞ্জন। ক্যারিয়ারে গুঞ্জন যেমন তারকাদের বিভিন্ন ধরনের সমস্যায় ফেলে। আবার গুঞ্জন ছাড়া তারকাদের জীবন অনেক একঘেঁয়ে বলা যেতে পারে। আবার অন্যদিকে বিভিন্ন জায়গায় তারকাদের উপস্থিতি মানে পাপ্পারাতজিদের ক্যামেরা তাদের দিকে। এই বিষয়টিও অনেক তারকা যেমন অপছন্দ করেন। আবার অনেকে এটি না থাকলে নিজের গুরুত্ব হয়তো কমে গেছেন ভাবেন।

সম্প্রতি এই বিষয়ে বলেন সারা আলী খান। তিনি বলেন, ‘জিমের বাইরে যদি ৭ জন পাপারাতজি দাঁড়িয়ে থাকেন এবং তারা ছবি না তোলেন, তাহলে চিন্তা হবে। পাপারাতজি ছবি না তুললে ধরে নিতে হবে, আপনাকে নিশ্চই ভালো লাগছে না। কিছু নিশ্চই হচ্ছে আপনার সঙ্গে। ক্যামেরায় ছবি না উঠলে, সেই বিষয়টি আপনাকে চিন্তায় ফেলবে তো অবশ্যই।’ ক্যামেরার বিষয়টি অনেকটা গুঞ্জনের মতোই মনে করেন সারা। তিনি বলেন, ‘একজন সাধারণ মানুষের জীবন আর একজন তারকার জীবন এক নয়। এই উপলব্ধিটা আমার হয়েছে বেশিদিন নয়। কোটি মানুষের ভালোবাসা যেমন রয়েছে তেমনি অনেক ধরনের নেতিবাচক বিষয়ও নিয়মিত রয়েছে আমাদের জীবনে। এই বিষয়গুলোও অনেক সময় গরুত্বপূর্ণ। গুঞ্জন কখনো আবার তারকাদের গুরুত্ব বাড়ায়।’

ক্যামেরার সঙ্গে সারা আলী খানের সখ্য বলিউডে প্রবেশের আগেই। কারণ বাবা-মা দু’জনই বলিউডের নামকরা তারকা। তারকার সন্তানরাও সিনে খবরের বাইরে থাকেন না। সেই জায়গা থেকে সারাকে এই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে বহুবার।

‘কেদারনাথ’ দিয়ে বলিউড পা রাখার পর রণবীর সিংয়ের সঙ্গে ‘সিম্বা’ সিনেমায় স্ক্রিন শেয়ার করেন সাইফ কন্যা। এরপর আপাতত বরুণ ধাওয়ানের সঙ্গে কুলি নম্বর ওয়ান-এর শুটিং শুরু করেছেন সারা। ‘কুলি নম্বর ওয়ান’-এর শুটিংয়ের মাঝেই চলছে সারার শরীর চর্চার পালা।

প্রতিদিন সকালে সারা যখন জিম থেকে বের হন তখন তাকে তাক করে রাখে ক্যামেরা। জিমের বাইরে পাপারাতজিকে দেখে কখনো হাসিমুখে গাড়িতে ওঠেন সারা, আবার কখনো হাত জোড় করে পাপারাতজিকে নমস্কার করতে দেখা যায় সারাকে।

উল্লেখ্য, পরিচালক ইমতিয়াজ আলীর সিনেমা ‘লাভ আজকাল’-এ সারা আলী খান ও কার্তিক আরিয়ান একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন।