মহেশপুরে স্বর্ণের বার জব্দ

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

মহেশপুরের পলিয়ানপুর সীমান্তে অভিযান চালিয়ে মঙ্গলবার স্বর্ণের বার জব্দ করেছে ৫৮ বিজিবি।

বিজিবি সূত্রে প্রকাশ, ৫৮ বিজিবির পলিয়ানপুর বিওপির ক্যাম্প কমান্ডার হাবিলদার মাহাবুব সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্তের মাতলার আইটে টহল দিচ্ছিল। এ সময় এক জন সাইকেল আরোহী বিজিবির উপস্থিতি টের পেয়ে গামছায় বাঁধা পোঁটলা ফেলে পালিয়ে যায়। এ সময় তারা পোঁটলাটি উদ্ধার করে দুটি বাক্সে স্বর্ণের বার দেখতে পায়। তাত্ক্ষণিক এটি ব্যাটালিয়নে জমা দেওয়া হয়। ব্যাটালিয়নের উপ-অধিনায়ক কামরুল হাসান জানান, স্বর্ণের ওজন সাড়ে ৬০০ গ্রাম। যার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা।