স্টাফ রিপোর্টার, দিনাজপুর
দিনাজপুরে ঐতিহাসিক শ্রীশ্রী কান্তজীউ মন্দিরে রাস উত্সব উপলক্ষ্যে মাসব্যাপী রাস মেলা শুরু হয়েছে।
সোমবার সন্ধ্যায় কান্তনগর মন্দির প্রাঙ্গণে মাসব্যাপী রাস মেলার উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। পরে মধ্যরাতে অনুষ্ঠিত হয় রাস উত্সব।
রাস মেলা উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় দিনাজপুর রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট অমলেন্দু ভৌমিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। প্রতি বছর বাংলা কার্তিক মাসের চাঁদের পূর্ণিমায় এই রাস উত্সব পালিত হয়। রাস উত্সব উপলক্ষ্যে চলে মাসব্যাপী রাস মেলা। হাজার হাজার ভক্ত ও পুণ্যার্থীদের পদভারে মন্দির অঙ্গন এখন মুখরিত।