মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা
মিঠাপুকুরে বৈদ্যুতিক তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মহুবার আলী। তিনি খোড়াগাছ ইউনিয়নের রূপসী ফতেপুর গ্রামের মৃত এছার উদ্দিনের ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় লোডশেডিং চলছিল। এসময় ছিঁড়ে যাওয়া বৈদ্যুতিক তার জোড়া লাগাচ্ছিলেন মহুবার আলী। হঠাত্ স্পৃষ্ট হয়ে তিনি মাটিতে পড়ে যান। পরে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।