নাটোরের বাবু শেখ ও একটি প্রশ্ন

সিরিয়াল কিলার বাবু শেখ। একজন ঠান্ডা মাথার ভয়ংকর খুনি। দীর্ঘ ছয় বছর ধরে ৯ নারী ও ১ শিশু হত্যা করে ছিল ধরা-ছোঁয়ার বাইরে। তবে আইনের জালে ধরা পড়েছে এই আত্মস্বীকৃত জাল পার্টির হোতা। খুব সামান্য অর্থের জন্য খুন করেছে একের পর এক নিরীহ মানুষ। তার টার্গেটই ছিল এমন। এই সিরিয়াল কিলার এতটাই ধূর্ত ছিল যে, তার খুনের কোনো প্রমাণ থাকত না। যার ফলে নিরপরাধ মানুষ হয়রানি ও জেলের ঘানি টানছে দিনের পর দিন। আমাদের সমাজব্যবস্থা এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছেছে, যেখান থেকে উত্তোরণের পথ দুরূহ। সাক্ষ্য-প্রমাণের অভাবে এ দেশে ১৮ বছর পর প্রমাণ হয় দোষী ব্যক্তিটি আসলে নির্দোষ! সিরিয়াল কিলার বাবু শেখের অপরাধে যে মানুষ কারাভোগ করেছেন এবং এখনো করছেন তাদের প্রতি আমাদের সমাজব্যবস্থার দায় কী?

শফিকুল ইসলাম

উত্তরা, ঢাকা