নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে প্রয়াত নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠের শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেশবরেণ্য শিক্ষাবিদ ড. মোহাম্মদ জাফর ইকবাল বলেছেন, ‘শুধু স্কুলের বই পড়ে জিপিএ-৫ পেলে তাকে দিয়ে পৃথিবীর কিছু হবে না। তাই পাঠ্যবই পড়ার পাশাপাশি শিক্ষার্থীদের আরো অনেক কিছুই করতে হবে। এ সময় হুমায়ূন আহমেদের উদাহারণ টেনে তিনি আরো বলেন, হুমায়ূন আহমেদ খুব ছোটোবেলা থেকেই বইপড়া শুরু করেন। যে কারণে তিনি একজন ভালো ছাত্র হতে পেরেছিলেন।