তৌফিক ইমরোজ খালিদীকে ফের দুদকে তলব

জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে ২৬ নভেম্বর ফের তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার কমিশন থেকে তার কাছে এ ব্যাপারে চিঠি পাঠানো হয়েছে।

দুদক সূত্র জানায়, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও এর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী হিসাবে বিপুল পরিমাণ টাকা স্থানান্তরের মাধ্যমে অবস্থান গোপন এবং বিভিন্ন ‘অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ’ অর্জনের অভিযোগে গত ৩১ অক্টোবর দুদক তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। এরপর গত ৩ নভেম্বর এ অভিযোগ অনুসন্ধানে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার কমিশন থেকে তাকে তলব করে নোটিশ পাঠানো হয়।

এ ব্যাপারে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী বলেছেন, ঐ অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। কোনো অনিয়ম, দুর্নীতি বা বেআইনি কর্মকাণ্ডে আমি কখনো জড়িত ছিলাম না। জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ’ কোনো সম্পদ আমার নেই।