ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ফল প্রকাশ হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে ইউনিট সমন্ময়কারী অধ্যাপক ড. লোকমান হোসাইন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারীর কাছে ফল করেন।
এ উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ, প্রক্টর ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ ফ ম আকবর হোসাইন, প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন, আল হাদীস বিভাগের অধ্যাপক ড. আশরাফুল আলম।
আরো পড়ুন : ধীরে ধীরে সুস্থ হচ্ছেন লতা মঙ্গেশকর
‘এ’ইউনিটে মোট ১ হাজার ৮৮১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে মোট ৪৬৪ জন শিক্ষার্থী কৃতকার্য হয়। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে থেকে ২৪০ জনকে মেধাতালিকায় রাখা হয়েছে। বাকি ২২৪ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।
‘এ’ ইউনিটের ফলাফল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www. iu ac.bd) তে পাওয়া যাবে।
ইত্তেফাক/এসি