আয়ুর্বেদ ফাউন্ডেশনের সভাপতি গোলাম মোস্তফা, মহাসচিব জাকী

অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ আয়ুর্বেদ ফাউন্ডেশনের নির্বাহী কমিটির নির্বাচন। মঙ্গলবার অনুষ্ঠিত এই নির্বাচনে নির্বাহী কমিটির সদস্যদের ভোটে সাবেক মন্ত্রী ও সচিব এ বি এম গোলাম মোস্তফা সভাপতি এবং ড. মোস্তফা নওশাদ জাকী মহাসচিব নির্বাচিত হন। ​

নির্বাচনে সিনিয়র সহসভাপতি পদে ডা. ফারহানা ফেরদৌসী দোলন, ১ম সহ-সভাপতি পদে সাইরুননাহার আহমেদ, ২য় সহ-সভাপতি পদে মোহাম্মদ আবু বাকার মিয়া, যুগ্ম সাধারন সম্পাদক পদে নুর আলম হাওলাদার, অর্থ সম্পাদক পদে মো. কামাল জাহিদ আনোয়ার, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে প্রিন্সিপাল আব্দুর রব খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুশীল চন্দ্র সরকার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক পদে এস এম সাখাওয়াত হোসেন এবং কার্যকরী সদস্য পদে কৃষ্ণ কান্ত রায় নির্বাচিত হন।

উল্লেখ্য, রেজিস্ট্রার অব জয়েন্টষ্টক কোম্পানিজ এর নিবন্ধনপ্রাপ্ত একটি গবেষণা, উন্নয়ন ও কল্যাণমূলক সংগঠন বাংলাদেশ আয়ুর্বেদ ফাউন্ডেশন। বাংলাদেশের সাধারণ মানুষের কাছে নূন্যতম স্বাস্থ্য সেবা, পুষ্টি ও স্বাস্থ্যের উন্নয়ন বিশেষত গ্রামীণ ও শহরের দরিদ্র মানুষের প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত ও প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে আয়ুর্বেদিক সিস্টেমের সরকারি ও বেসরকারি পর্যায়ে সকল শ্রেণির পেশাজীবি ও শিল্পের সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশ আয়ুর্বেদ ফাউন্ডেশন জাতীয় স্বাস্থ্যনীতি, ঔষধনীতি, চিকিৎসাআইন ও সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্নভাবে সরকারকে সহয়োগিতাসহ এই সেক্টরের উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে একযোগে কাজ করে যাচ্ছে।

ইত্তেফাক/জেডএইচডি