দুরন্ত টেলিভিশনে শুরু হয়েছে মেধাভিত্তিক আন্তর্জাতিক কুইজ প্রতিযোগিতা ‘মাস্টারমাইন্ড ফ্যামিলি বাংলাদেশ’। চলছে প্রতিযোগিতার প্রথম রাউন্ড। প্রতি পর্বে মুখোমুখি হচ্ছে দুটি পরিবার। এদের মধ্যে থেকে বিজয়ী পরিবারগুলো চলে যাবে প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে। প্রতিযোগীরা বিভিন্ন কুইজে চ্যালেঞ্জের মধ্য দিয়ে তুলে ধরছে তাদের পড়াশোনা, উপস্থিত বৃদ্ধি ও জানা-শোনার দক্ষতা।
এই প্রতিযোগিতার মূল রাউন্ড প্রচারিত হচ্ছে দুরন্ত টেলিভিশনে প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টা, রাত ১২টা ও পরদিন দুপুর ২টায়। মেধাভিত্তিক এই প্রতিযোগিতাটি পরিচালনা করছেন সুমনা সিদ্দিকী। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে রয়েছেন নবনীতা চৌধুরী।