এই প্রথম বিজ্ঞাপনচিত্রে

 

প্রথমবারের মতো বিজ্ঞাপনের মডেল হয়ে প্রশংসায় ভাসছেন জনপ্রিয় গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী। গ্রামীণফোনের ‘আবার দেখা’ শিরোনামের বিজ্ঞাপনটি কিছুদিন আগেই প্রচার শুরু হয়েছে বিভিন্ন টিভি চ্যানেলে। আর এতে কাজের জন্য কবি-সাহিত্যিক, শিল্পী-সুরকার, ছোট-বড়ো ও শুভাকাঙ্ক্ষী সকলের কাছ থেকে সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে শহীদুল্লাহ ফরায়জী বলেন, ‘সত্যি বলতে, বিজ্ঞাপনটির যখন শুটিং করেছি তখন কাউকে বলিনি। আমি এক ধরনের লজ্জাবোধের মধ্যে ছিলাম। কে কী ভাবে, সেই চিন্তা ছিল। কিন্তু এখন এটি প্রকাশের পর সবার কাছ থেকে অদ্ভুত সাড়া পাচ্ছি। যেখানে যাচ্ছি সবাই বিজ্ঞাপনটির কথা বলছেন। এভাবে দর্শক এটি গ্রহণ করবে ভাবতে পারিনি।’ এদিকে ফরায়জী বর্তমানে ব্যস্ত সময় পার করছেন একটি কবিতার বই নিয়ে। আসছে বইমেলাতে প্রকাশিত হবে এটি।