আপনার রাশিফল

মুহম্মদ আনিসুল হক

১৪ নভেম্বর ২০১৯ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার

আজ ২৯ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ এবং ১৬ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ১২ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ১৩ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৫। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বুধ ও মঙ্গল। আপনার শুভ সংখ্যা: ৫ ও ৯। শুভ বার: বুধ ও মঙ্গল। শুভ রত্ন:  পান্না ও রক্তপ্রবাল।  জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। মূল্যবোধ বজায় থাকতে পারে। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। অনেকদিন পর কোনো আত্মীয়ের সঙ্গে দেখা হতে পারে।      

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

দিনটি শুভ সম্ভাবনাময়। কোনো কাজের স্বীকৃতি পেতে পারেন। শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। ব্যবসাক্ষেত্রে কোনো চুক্তি সম্পাদন হতে পারে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। শরীর খুব একটা ভালো যাবে না। চিকিত্সকের পরামর্শ নিলে ভালো করবেন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। পেশাগত ক্ষেত্রে যোগাযোগ অব্যাহত রাখুন। কোনো আশা পূরণ হতে পারে। বড় ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। বেকারদের কারো কারো কর্মসংস্থান হতে পারে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। মন ভালো থাকবে। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি পেতে পারেন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা না করে যথাযথ চিকিত্সা নিন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যবসায়ীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পাবেন। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

শারীরিক অবস্থা খুব একটা ভালো নাও থাকতে পারে। আহারে-বিহারে সতর্ক থাকুন। ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে যাবতীয় মতানৈক্য এড়িয়ে চলুন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

ধর্মকর্মের প্রতি আগ্রহবোধ করতে পারেন। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। সন্তানের সাফল্যে আনন্দ পেতে পারেন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পাওয়ার সম্ভাবনা আছে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। মন ভালো থাকবে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। আবেগ সংযত রাখুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে।

 

০