স্পোর্টস রিপোর্টার
পাঁচ জাতির বঙ্গমাতা আন্তর্জাতিক এশিয়ান সেন্ট্রাল জোন ভলিবল টুর্নামেন্টের লড়াইয়ে বাংলাদেশের কোনো প্রত্যাশা ছিল না। বাংলাদেশের নারী ভলিবল খেলোয়াড়রা কেমন খেলবেন সেটাও পরিষ্কার করে বলতে পারেননি ফেডারেশন কর্মকর্তারা। অনেকটা ‘উপেক্ষার’পাত্রীই ছিলেন তারা। সেদিকে না কান দিয়ে খেলোয়াড়রা নিজেদের সেরাটা তুলে ধরেছেন। ফাইনালে চোখও ছিল। কিন্তু মাঝপথে হোঁচট খেয়ে পিছিয়ে পড়তে হয়েছিল, স্রেফ অনভিজ্ঞতার কারণে। তার পরও বাংলাদেশের নারী ভলিবল খেলোয়াড়রা যেভাবে কম অভিজ্ঞতায় আত্মবিশ্বাস নিয়ে লড়াই করেছেন তা ছিল চোখে পড়ার মতো।
প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে সরাসরি ৩-০ সেটে জয় পাওয়া বাংলাদেশ মালদ্বীপ এবং নেপালের বিপক্ষে হেরে পথ হারায়। টুর্নামেন্ট বিদায় নেওয়া। মিরপুর শহিদ সোহরাওয়ার্দী স্টেডিয়ামে আজ ফাইনালে খেলবে নেপাল এবং মালদ্বীপ।
গতকাল বিকালে বাংলাদেশ নিয়ম রক্ষার ম্যাচে দুর্দান্ত খেলেছে। বাংলাদেশ ৩-২ সেটে কিরগিজস্তানকে হারিয়েছে। কালকে এই ম্যাচে বাংলাদেশের খেলা দেখে ইনডোর স্টেডিয়ামে দর্শক দারুণ খুশি হয়েছে। ফাইনালে উঠতে পারলেও সাহিদা পারভীন ময়ুরী, সিব্বি খানম, লাকি খাতুনরা।
এই কিরগিজস্তানের কাছে টুর্নামেন্ট শুরু হওয়ার প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ জিতেছিল ৩-২ সেটে। কাল ছিল কিরগিজদের প্রতিশোধ নেওয়ার দিন। কিরগিজরা প্রতিশোধ নেওয়ার পথেও ছিলেন। মেয়েরা প্রথম দুই সেটে ২৫-৯ ও ২৫-১৫ পয়েন্টে হেরে যায় বাংলাদেশ। সবকিছু পালটে যায় এরপরই। দুর্দান্ত খেলে দারুণভাবে ফিরে এসেছেন বাংলাদেশের খেলোয়াড়রা। বাংলাদেশের মেয়েরা টানা দুই সেট জিতে ২-২ করে সমতা আনে। এরপর ম্যাচ নির্ধারণী সেটটিতে বাংলাদেশ ১৫-১১ পয়েন্টে কিরগিজস্তানকে হারিয়ে ম্যাচ জিতে নেয়।
উল্লসিত কোচ গোলাম রসুল খান মেহেদী সংবাদমাধ্যমকে বলেন, ‘দুই সেটে পিছিয়ে পড়ার পর মেয়েদের বলেছিলাম, ভেঙে যেও না। আত্মবিশ্বাস রাখো। ভুল করো না। খেলা ৫ সেটে গড়াবে। এই দলের বিপক্ষেই আজ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে। আশা করি, কাল জিতে তৃতীয় হয়ে টুর্নামেন্ট শেষ করতে পারব।’